১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২১
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।
ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗ
২২
এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗ
২৩
তিনি তাকে যে আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।
کَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ اَمَرَهٗ
২৪
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰی طَعَامِهٖۤ
২৫
আমিই প্রচুর বারি বর্ষণ করি,
اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا
২৬
অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি;
ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا
২৭
এবং ওতে আমি উৎপন্ন করি শস্য;
فَاَنۡۢبَتۡنَا فِیۡهَا حَبًّا
২৮
দ্রাক্ষা, শাক-সবজি,
وَّ عِنَبًا وَّ قَضۡبًا
২৯
যাইতূন, খেজুর,
وَّ زَیۡتُوۡنًا وَّ نَخۡلًا
৩০
বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
وَّ حَدَآئِقَ غُلۡبًا