১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৭৯
আন-নাযিআত
মাক্কী
৪৬টি আয়াত
·
পৃষ্ঠা ৩/৫
২১
কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
فَکَذَّبَ وَ عَصٰی
২২
অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
ثُمَّ اَدۡبَرَ یَسۡعٰی
২৩
সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল,
فَحَشَرَ فَنَادٰی
২৪
আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব।
فَقَالَ اَنَا رَبُّکُمُ الۡاَعۡلٰی
২৫
ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।
فَاَخَذَهُ اللّٰهُ نَکَالَ الۡاٰخِرَۃِ وَ الۡاُوۡلٰی
২৬
যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّمَنۡ یَّخۡشٰی
২৭
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন।
ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰهَا
২৮
তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।
رَفَعَ سَمۡکَهَا فَسَوّٰىهَا
২৯
এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।
وَ اَغۡطَشَ لَیۡلَهَا وَ اَخۡرَجَ ضُحٰهَا
৩০
এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন।
وَ الۡاَرۡضَ بَعۡدَ ذٰلِکَ دَحٰىهَا