১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২১
সে আবার চেয়ে দেখল।
ثُمَّ نَظَرَ
২২
অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
ثُمَّ عَبَسَ وَ بَسَرَ
২৩
অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল।
ثُمَّ اَدۡبَرَ وَ اسۡتَکۡبَرَ
২৪
এবং ঘোষণা করল, এতো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নয়।
فَقَالَ اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ یُّؤۡثَرُ
২৫
এটাতো মানুষেরই কথা।
اِنۡ هٰذَاۤ اِلَّا قَوۡلُ الۡبَشَرِ
২৬
আমি তাকে নিক্ষেপ করব সাকার-এ।
سَاُصۡلِیۡهِ سَقَرَ
২৭
তুমি কি জান সাকার কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا سَقَرُ
২৮
উহা তাদের জীবিতাবস্থায় রাখবেনা এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবেনা।
لَا تُبۡقِیۡ وَ لَا تَذَرُ
২৯
উহাতো গাত্রচর্ম দগ্ধ করবে।
لَوَّاحَۃٌ لِّلۡبَشَرِ
৩০
উহার তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী।
عَلَیۡهَا تِسۡعَۃَ عَشَرَ