১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৩৭
আস-সাফফাত
মাক্কী
১৮২টি আয়াত
·
পৃষ্ঠা ১৬/১৯
১৫১
দেখ তারা মনগড়া কথা বলে যে –
اَلَاۤ اِنَّهُمۡ مِّنۡ اِفۡکِهِمۡ لَیَقُوۡلُوۡنَ
১৫২
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী।
وَلَدَ اللّٰهُ ۙ وَ اِنَّهُمۡ لَکٰذِبُوۡنَ
১৫৩
তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করতেন?
اَصۡطَفَی الۡبَنَاتِ عَلَی الۡبَنِیۡنَ
১৫৪
তোমাদের কি হয়েছে, তোমরা কি রূপ বিচার কর?
مَا لَکُمۡ ۟ کَیۡفَ تَحۡکُمُوۡنَ
১৫৫
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?
اَفَلَا تَذَکَّرُوۡنَ
১৫৬
তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে?
اَمۡ لَکُمۡ سُلۡطٰنٌ مُّبِیۡنٌ
১৫৭
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব উপস্থিত কর।
فَاۡتُوۡا بِکِتٰبِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
১৫৮
আল্লাহ ও জিন জাতির মধ্যে তারা আত্মীয়তার সম্পর্ক স্থির করেছে; অথচ জিনেরা জানে যে, তাদেরকেও উপস্থিত করা হবে শাস্তির জন্য।
وَ جَعَلُوۡا بَیۡنَهٗ وَ بَیۡنَ الۡجِنَّۃِ نَسَبًا ؕ وَ لَقَدۡ عَلِمَتِ الۡجِنَّۃُ اِنَّهُمۡ لَمُحۡضَرُوۡنَ
১৫৯
তারা যা বলে তা হতে আল্লাহ পবিত্র, মহান –
سُبۡحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوۡنَ
১৬০
আল্লাহর একনিষ্ঠ বান্দারা ব্যতীত।
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ