১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৮৯
আল-ফাজর
মাক্কী
৩০টি আয়াত
·
পৃষ্ঠা ১/৩
১
শপথ ঊষার,
وَ الۡفَجۡرِ
২
শপথ দশ রাতের,
وَ لَیَالٍ عَشۡرٍ
৩
শপথ জোড় ও বেজোড়ের,
وَّ الشَّفۡعِ وَ الۡوَتۡرِ
৪
এবং শপথ রাতের, যখন ওটা গত হতে থাকে।
وَ الَّیۡلِ اِذَا یَسۡرِ
৫
জ্ঞানবান ব্যক্তি জন্য কি এর মধ্যে কসম করার উপাদান নেই?
هَلۡ فِیۡ ذٰلِکَ قَسَمٌ لِّذِیۡ حِجۡرٍ
৬
তুমি কি দেখনি তোমার রাব্ব কি করেছিলেন ‘আদ বংশের –
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِعَادٍ
৭
ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?
اِرَمَ ذَاتِ الۡعِمَادِ
৮
যার সমতুল্য অন্য কোন নগর নির্মিত হয়নি?
الَّتِیۡ لَمۡ یُخۡلَقۡ مِثۡلُهَا فِی الۡبِلَادِ
৯
এবং ছামূদের প্রতি, যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
وَ ثَمُوۡدَ الَّذِیۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِ
১০
এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফির‘আউনের প্রতি –
وَ فِرۡعَوۡنَ ذِی الۡاَوۡتَادِ