بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৪. আল-মুদ্দাসসির - ৩৬
মানুষের জন্য সতর্ককারী।
نَذِیۡرًا لِّلۡبَشَرِ
৭৪. আল-মুদ্দাসসির - ৩৭
তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়ে, তার জন্য।
لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّتَقَدَّمَ اَوۡ یَتَاَخَّرَ
৭৪. আল-মুদ্দাসসির - ৩৮
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
کُلُّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ رَهِیۡنَۃٌ
৭৪. আল-মুদ্দাসসির - ৩৯
তবে ডান পার্শ্বস্থ ব্যক্তিগণের নয়।
اِلَّاۤ اَصۡحٰبَ الۡیَمِیۡنِ
৭৪. আল-মুদ্দাসসির - ৪০
তারা থাকবে উদ্যানে এবং তারা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে –
فِیۡ جَنّٰتٍ ۟ؕۛ یَتَسَآءَلُوۡنَ
৭৪. আল-মুদ্দাসসির - ৪১
অপরাধীদের সম্পর্কে,
عَنِ الۡمُجۡرِمِیۡنَ
৭৪. আল-মুদ্দাসসির - ৪২
তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করেছে?
مَا سَلَکَکُمۡ فِیۡ سَقَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ৪৩
তারা বলবেঃ আমরা সালাত আদায় করতামনা –
قَالُوۡا لَمۡ نَکُ مِنَ الۡمُصَلِّیۡنَ
৭৪. আল-মুদ্দাসসির - ৪৪
আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতামনা।
وَ لَمۡ نَکُ نُطۡعِمُ الۡمِسۡکِیۡنَ
৭৪. আল-মুদ্দাসসির - ৪৫
এবং আমরা আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম –
وَ کُنَّا نَخُوۡضُ مَعَ الۡخَآئِضِیۡنَ