بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৪. আল-মুদ্দাসসির - ২৬
আমি তাকে নিক্ষেপ করব সাকার-এ।
سَاُصۡلِیۡهِ سَقَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ২৭
তুমি কি জান সাকার কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا سَقَرُ
৭৪. আল-মুদ্দাসসির - ২৮
উহা তাদের জীবিতাবস্থায় রাখবেনা এবং মৃত অবস্থায়ও ছেড়ে দিবেনা।
لَا تُبۡقِیۡ وَ لَا تَذَرُ
৭৪. আল-মুদ্দাসসির - ২৯
উহাতো গাত্রচর্ম দগ্ধ করবে।
لَوَّاحَۃٌ لِّلۡبَشَرِ
৭৪. আল-মুদ্দাসসির - ৩০
উহার তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী।
عَلَیۡهَا تِسۡعَۃَ عَشَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ৩১
আমি তাদেরকে করেছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপ। আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীরা সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিরেরা বলবেঃ আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাতে চেয়েছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটাতো মানুষের জন্য সাবধান বাণী।
وَ مَا جَعَلۡنَاۤ اَصۡحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓئِکَۃً ۪ وَّ مَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ اِلَّا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا ۙ لِیَسۡتَیۡقِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَ یَزۡدَادَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِیۡمَانًا وَّ لَا یَرۡتَابَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ وَ لِیَقُوۡلَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِهِمۡ مَّرَضٌ وَّ الۡکٰفِرُوۡنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰهُ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ مَا یَعۡلَمُ جُنُوۡدَ رَبِّکَ اِلَّا هُوَ ؕ وَ مَا هِیَ اِلَّا ذِکۡرٰی لِلۡبَشَرِ
৭৪. আল-মুদ্দাসসির - ৩২
কক্ষনো না, চন্দ্রের শপথ!
کَلَّا وَ الۡقَمَرِ
৭৪. আল-মুদ্দাসসির - ৩৩
শপথ রাতের, যখন তার অবসান ঘটে।
وَ الَّیۡلِ اِذۡ اَدۡبَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ৩৪
শপথ প্রভাতকালের, যখন উহা হয় আলোকোজ্জ্বল।
وَ الصُّبۡحِ اِذَاۤ اَسۡفَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ৩৫
নিশ্চয়ই জাহান্নাম ভয়াবহ বিপদসমূহের অন্যতম।
اِنَّهَا لَاِحۡدَی الۡکُبَرِ