بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৪. আল-মুদ্দাসসির - ১৬
না, তা হবেনা, সেতো আমার নিদর্শনসমূহের ঔদ্ধত বিরুদ্ধাচারী।
کَلَّا ؕ اِنَّهٗ کَانَ لِاٰیٰتِنَا عَنِیۡدًا
৭৪. আল-মুদ্দাসসির - ১৭
আমি অচিরেই তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা আচ্ছন্ন করব।
سَاُرۡهِقُهٗ صَعُوۡدًا
৭৪. আল-মুদ্দাসসির - ১৮
সে চিন্তা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল।
اِنَّهٗ فَکَّرَ وَ قَدَّرَ
৭৪. আল-মুদ্দাসসির - ১৯
অভিশপ্ত হোক সে! কেমন করে সে এ সিদ্ধান্ত গ্রহণ করল!
فَقُتِلَ کَیۡفَ قَدَّرَ
৭৪. আল-মুদ্দাসসির - ২০
আরও অভিশপ্ত হোক সে! কেমন করে সে এই সিদ্ধান্তে উপনীত হল!
ثُمَّ قُتِلَ کَیۡفَ قَدَّ
৭৪. আল-মুদ্দাসসির - ২১
সে আবার চেয়ে দেখল।
ثُمَّ نَظَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ২২
অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল ও মুখ বিকৃত করল।
ثُمَّ عَبَسَ وَ بَسَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ২৩
অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল।
ثُمَّ اَدۡبَرَ وَ اسۡتَکۡبَرَ
৭৪. আল-মুদ্দাসসির - ২৪
এবং ঘোষণা করল, এতো লোক পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নয়।
فَقَالَ اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ یُّؤۡثَرُ
৭৪. আল-মুদ্দাসসির - ২৫
এটাতো মানুষেরই কথা।
اِنۡ هٰذَاۤ اِلَّا قَوۡلُ الۡبَشَرِ