بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৪. আল-মুদ্দাসসির - ৬
অধিক পাওয়ার প্রত্যাশায় দান করনা।
وَ لَا تَمۡنُنۡ تَسۡتَکۡثِرُ
৭৪. আল-মুদ্দাসসির - ৭
এবং তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধর।
وَ لِرَبِّکَ فَاصۡبِرۡ
৭৪. আল-মুদ্দাসসির - ৮
যেদিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে –
فَاِذَا نُقِرَ فِی النَّاقُوۡرِ
৭৪. আল-মুদ্দাসসির - ৯
সেদিন হবে এক সংকটের দিন –
فَذٰلِکَ یَوۡمَئِذٍ یَّوۡمٌ عَسِیۡرٌ
৭৪. আল-মুদ্দাসসির - ১০
যা কাফিরদের জন্য সহজ নয়।
عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ
৭৪. আল-মুদ্দাসসির - ১১
আমাকে ছেড়ে দাও এবং তাকে, যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে।
ذَرۡنِیۡ وَ مَنۡ خَلَقۡتُ وَحِیۡدًا
৭৪. আল-মুদ্দাসসির - ১২
আমি তাকে দিয়েছি বিপুল ধন সম্পদ।
وَّ جَعَلۡتُ لَهٗ مَالًا مَّمۡدُوۡدًا
৭৪. আল-মুদ্দাসসির - ১৩
এবং নিত্য সঙ্গী পুত্রগণ।
وَّ بَنِیۡنَ شُهُوۡدًا
৭৪. আল-মুদ্দাসসির - ১৪
এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দময় জীবনের প্রচুর উপকরণ।
وَّ مَهَّدۡتُّ لَهٗ تَمۡهِیۡدًا
৭৪. আল-মুদ্দাসসির - ১৫
এর পরও সে কামনা করে যে, আমি তাকে আরও অধিক দিই।
ثُمَّ یَطۡمَعُ اَنۡ اَزِیۡدَ