بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭০. আল-মাআরিজ - ২৬
এবং যারা কর্মফল দিনকে সত্য বলে জানে।
وَ الَّذِیۡنَ یُصَدِّقُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ
৭০. আল-মাআরিজ - ২৭
আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত,
وَ الَّذِیۡنَ هُمۡ مِّنۡ عَذَابِ رَبِّهِمۡ مُّشۡفِقُوۡنَ
৭০. আল-মাআরিজ - ২৮
নিশ্চয়ই তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায়না –
اِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَیۡرُ مَاۡمُوۡنٍ
৭০. আল-মাআরিজ - ২৯
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
وَ الَّذِیۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَ
৭০. আল-মাআরিজ - ৩০
তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্র ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবেনা –
اِلَّا عَلٰۤی اَزۡوَاجِهِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُهُمۡ فَاِنَّهُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ
৭০. আল-মাআরিজ - ৩১
তবে কেহ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী।
فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ هُمُ الۡعٰدُوۡنَ
৭০. আল-মাআরিজ - ৩২
এবং যারা আমানাত ও প্রতিশ্রুতি রক্ষা করে।
وَ الَّذِیۡنَ هُمۡ لِاَمٰنٰتِهِمۡ وَ عَهۡدِهِمۡ رٰعُوۡنَ
৭০. আল-মাআরিজ - ৩৩
আর যারা তাদের সাক্ষ্য দানে অটল,
وَ الَّذِیۡنَ هُمۡ بِشَهٰدٰتِهِمۡ قَآئِمُوۡنَ
৭০. আল-মাআরিজ - ৩৪
এবং নিজেদের সালাতে যত্নবান –
وَ الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَاتِهِمۡ یُحَافِظُوۡنَ
৭০. আল-মাআরিজ - ৩৫
তারাই সম্মানিত হবে জান্নাতে।
اُولٰٓئِکَ فِیۡ جَنّٰتٍ مُّکۡرَمُوۡنَ