بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭০. আল-মাআরিজ - ১৬
যা গাত্র হতে চামড়া খসিয়ে দিবে।
نَزَّاعَۃً لِّلشَّوٰی
৭০. আল-মাআরিজ - ১৭
জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল –
تَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَ تَوَلّٰی
৭০. আল-মাআরিজ - ১৮
যে সম্পদ পুঞ্জীভুত এবং সংরক্ষিত করে রাখছিল।
وَ جَمَعَ فَاَوۡعٰی
৭০. আল-মাআরিজ - ১৯
মানুষতো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্ত রূপে।
اِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ هَلُوۡعًا
৭০. আল-মাআরিজ - ২০
যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী।
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوۡعًا
৭০. আল-মাআরিজ - ২১
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয় অতি কৃপণ।
وَّ اِذَا مَسَّهُ الۡخَیۡرُ مَنُوۡعًا
৭০. আল-মাআরিজ - ২২
তবে সালাত আদায়কারী ব্যতীত।
اِلَّا الۡمُصَلِّیۡنَ
৭০. আল-মাআরিজ - ২৩
যারা তাদের সালাতে সদা নিষ্ঠাবান।
الَّذِیۡنَ هُمۡ عَلٰی صَلَاتِهِمۡ دَآئِمُوۡنَ
৭০. আল-মাআরিজ - ২৪
আর যাদের সম্পদের নির্ধারিত হক রয়েছে –
وَ الَّذِیۡنَ فِیۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌ
৭০. আল-মাআরিজ - ২৫
প্রার্থী ও বঞ্চিতের।
لِّلسَّآئِلِ وَ الۡمَحۡرُوۡمِ