بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭০. আল-মাআরিজ - ৬
তারা ঐ দিনকে মনে করে সুদূর।
اِنَّهُمۡ یَرَوۡنَهٗ بَعِیۡدًا
৭০. আল-মাআরিজ - ৭
কিন্তু আমি দেখছি ইহা আসন্ন।
وَّ نَرٰىهُ قَرِیۡبًا
৭০. আল-মাআরিজ - ৮
সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত।
یَوۡمَ تَکُوۡنُ السَّمَآءُ کَالۡمُهۡلِ
৭০. আল-মাআরিজ - ৯
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত।
وَ تَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِهۡنِ
৭০. আল-মাআরিজ - ১০
এবং সুহৃদ সুহৃদের খোঁজ খবর নিবেনা।
وَ لَا یَسۡـَٔلُ حَمِیۡمٌ حَمِیۡمًا
৭০. আল-মাআরিজ - ১১
তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাবে তার সন্তান-সন্ততিকে,
یُّبَصَّرُوۡنَهُمۡ ؕ یَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ یَفۡتَدِیۡ مِنۡ عَذَابِ یَوۡمِئِذٍۭ بِبَنِیۡهِ
৭০. আল-মাআরিজ - ১২
তার স্ত্রী ও ভাইকে,
وَ صَاحِبَتِهٖ وَ اَخِیۡهِ
৭০. আল-মাআরিজ - ১৩
তার জ্ঞাতি গোষ্ঠিকে যারা তাকে আশ্রয় দিত –
وَ فَصِیۡلَتِهِ الَّتِیۡ تُــٔۡوِیۡهِ
৭০. আল-মাআরিজ - ১৪
এবং পৃথিবীর সকলকে, যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়।
وَ مَنۡ فِی الۡاَرۡضِ جَمِیۡعًا ۙ ثُمَّ یُنۡجِیۡهِ
৭০. আল-মাআরিজ - ১৫
না, কখনই নয়, ইহাতো লেলিহান অগ্নি –
کَلَّا ؕ اِنَّهَا لَظٰی