بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৯. আল-হাক্কাহ - ৪৮
এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
وَ اِنَّهٗ لَتَذۡکِرَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৪৯
আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।
وَ اِنَّا لَنَعۡلَمُ اَنَّ مِنۡکُمۡ مُّکَذِّبِیۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৫০
এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে।
وَ اِنَّهٗ لَحَسۡرَۃٌ عَلَی الۡکٰفِرِیۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৫১
অবশ্যই এটা নিশ্চিত সত্য।
وَ اِنَّهٗ لَحَقُّ الۡیَقِیۡنِ
৬৯. আল-হাক্কাহ - ৫২
অতএব তুমি মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ
৭০. আল-মাআরিজ - ১
এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যা অবধারিত –
سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ
৭০. আল-মাআরিজ - ২
কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করার কেহ নেই।
لِّلۡکٰفِرِیۡنَ لَیۡسَ لَهٗ دَافِعٌ
৭০. আল-মাআরিজ - ৩
ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।
مِّنَ اللّٰهِ ذِی الۡمَعَارِجِ
৭০. আল-মাআরিজ - ৪
মালাইকা/ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যা পার্থিব পঞ্চাশ হাজার বৎসরের সমান।
تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ اِلَیۡهِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُهٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ
৭০. আল-মাআরিজ - ৫
সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, পরম ধৈর্য।
فَاصۡبِرۡ صَبۡرًا جَمِیۡلًا