بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৯. আল-হাক্কাহ - ৩৮
আমি কসম করছি উহার যা তোমরা দেখতে পাও।
فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৩৯
এবং যা তোমরা দেখতে পাওনা –
وَ مَا لَا تُبۡصِرُوۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৪০
নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা।
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ
৬৯. আল-হাক্কাহ - ৪১
ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর।
وَّ مَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৪২
ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
وَ لَا بِقَوۡلِ کَاهِنٍ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৪৩
ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।
تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৪৪
সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত –
وَ لَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ
৬৯. আল-হাক্কাহ - ৪৫
আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।
لَاَخَذۡنَا مِنۡهُ بِالۡیَمِیۡنِ
৬৯. আল-হাক্কাহ - ৪৬
এবং কেটে দিতাম তার জীবন-ধমনী।
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ الۡوَتِیۡنَ
৬৯. আল-হাক্কাহ - ৪৭
অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে, তাকে রক্ষা করতে পারবে।
فَمَا مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ عَنۡهُ حٰجِزِیۡنَ