بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৯. আল-হাক্কাহ - ২৮
আমার ধনসম্পদ আমার কোন কাজেই এলোনা।
مَاۤ اَغۡنٰی عَنِّیۡ مَالِیَهۡ
৬৯. আল-হাক্কাহ - ২৯
আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।
هَلَکَ عَنِّیۡ سُلۡطٰنِیَهۡ
৬৯. আল-হাক্কাহ - ৩০
মালাইকা/ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর ওকে, গলদেশে বেড়ি পরিয়ে দাও।
خُذُوۡهُ فَغُلُّوۡهُ
৬৯. আল-হাক্কাহ - ৩১
অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡهُ
৬৯. আল-হাক্কাহ - ৩২
পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃংখলে।
ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُهَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡهُ
৬৯. আল-হাক্কাহ - ৩৩
সে মহান আল্লাহয় বিশ্বাসী ছিলনা।
اِنَّهٗ کَانَ لَا یُؤۡمِنُ بِاللّٰهِ الۡعَظِیۡمِ
৬৯. আল-হাক্কাহ - ৩৪
এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করতনা।
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ
৬৯. আল-হাক্কাহ - ৩৫
অতএব সেদিন সেখানে তার কোন সুহৃদ থাকবেনা।
فَلَیۡسَ لَهُ الۡیَوۡمَ هٰهُنَا حَمِیۡمٌ
৬৯. আল-হাক্কাহ - ৩৬
এবং কোন খাদ্য থাকবেনা, ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত।
وَّ لَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ
৬৯. আল-হাক্কাহ - ৩৭
যা অপরাধী ব্যতীত কেহ খাবেনা।
لَّا یَاۡکُلُهٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ