بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৯. আল-হাক্কাহ - ১৮
সেই দিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবেনা।
یَوۡمَئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰی مِنۡکُمۡ خَافِیَۃٌ
৬৯. আল-হাক্কাহ - ১৯
তখন যাকে তার ‘আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবেঃ নাও, আমার ‘আমলনামা পাঠ করে দেখ।
فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ بِیَمِیۡنِهٖ ۙ فَیَقُوۡلُ هَآؤُمُ اقۡرَءُوۡا کِتٰبِیَهۡ
৬৯. আল-হাক্কাহ - ২০
আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।
اِنِّیۡ ظَنَنۡتُ اَنِّیۡ مُلٰقٍ حِسَابِیَهۡ
৬৯. আল-হাক্কাহ - ২১
সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন –
فَهُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ
৬৯. আল-হাক্কাহ - ২২
সুমহান জান্নাতে –
فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ
৬৯. আল-হাক্কাহ - ২৩
যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে।
قُطُوۡفُهَا دَانِیَۃٌ
৬৯. আল-হাক্কাহ - ২৪
তাদেরকে বলা হবেঃ পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে।
کُلُوۡا وَ اشۡرَبُوۡا هَنِیۡٓـئًۢا بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِی الۡاَیَّامِ الۡخَالِیَۃِ
৬৯. আল-হাক্কাহ - ২৫
কিন্তু যার ‘আমলনামা তার বাম হস্তে দেয়া হবে সে বলবেঃ ‘হায়! আমাকে যদি দেয়াই না হত আমার ‘আমলনামা!
وَ اَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ بِشِمَالِهٖ ۬ۙ فَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُوۡتَ کِتٰبِیَهۡ
৬৯. আল-হাক্কাহ - ২৬
এবং আমি যদি না জানতাম আমার হিসাব!
وَ لَمۡ اَدۡرِ مَا حِسَابِیَهۡ
৬৯. আল-হাক্কাহ - ২৭
হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!
یٰلَیۡتَهَا کَانَتِ الۡقَاضِیَۃَ