بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৯. আল-হাক্কাহ - ৮
তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি?
فَهَلۡ تَرٰی لَهُمۡ مِّنۡۢ بَاقِیَۃٍ
৬৯. আল-হাক্কাহ - ৯
ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং লূত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল।
وَ جَآءَ فِرۡعَوۡنُ وَ مَنۡ قَبۡلَهٗ وَ الۡمُؤۡتَفِکٰتُ بِالۡخَاطِئَۃِ
৬৯. আল-হাক্কাহ - ১০
তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে শাস্তি দেন, কঠোর সেই শাস্তি!
فَعَصَوۡا رَسُوۡلَ رَبِّهِمۡ فَاَخَذَهُمۡ اَخۡذَۃً رَّابِیَۃً
৬৯. আল-হাক্কাহ - ১১
যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে (মানব জাতিকে) আরোহণ করিয়েছিলাম নৌযানে।
اِنَّا لَمَّا طَغَا الۡمَآءُ حَمَلۡنٰکُمۡ فِی الۡجَارِیَۃِ
৬৯. আল-হাক্কাহ - ১২
আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এ জন্য যে, শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে।
لِنَجۡعَلَهَا لَکُمۡ تَذۡکِرَۃً وَّ تَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَۃٌ
৬৯. আল-হাক্কাহ - ১৩
যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, একটি মাত্র ফুৎকার,
فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ نَفۡخَۃٌ وَّاحِدَۃٌ
৬৯. আল-হাক্কাহ - ১৪
পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং একই ধাক্কায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
وَّ حُمِلَتِ الۡاَرۡضُ وَ الۡجِبَالُ فَدُکَّتَا دَکَّۃً وَّاحِدَۃً
৬৯. আল-হাক্কাহ - ১৫
সেদিন সংঘটিত হবে মহা প্রলয়।
فَیَوۡمَئِذٍ وَّقَعَتِ الۡوَاقِعَۃُ
৬৯. আল-হাক্কাহ - ১৬
এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে।
وَ انۡشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوۡمَئِذٍ وَّاهِیَۃٌ
৬৯. আল-হাক্কাহ - ১৭
মালাইকা/ফেরেশতারা আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন আটজন মালাইকা/ফেরেশতা তাদের রবের ‘আরশকে ধারণ করবে তাদের উর্ধ্বে।
وَّ الۡمَلَکُ عَلٰۤی اَرۡجَآئِهَا ؕ وَ یَحۡمِلُ عَرۡشَ رَبِّکَ فَوۡقَهُمۡ یَوۡمَئِذٍ ثَمٰنِیَۃٌ