بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৮. আল-কলম - ২০
ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করল।
فَاَصۡبَحَتۡ کَالصَّرِیۡمِ
৬৮. আল-কলম - ২১
প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল –
فَتَنَادَوۡا مُصۡبِحِیۡنَ
৬৮. আল-কলম - ২২
তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে তরিৎ বাগানে চল।
اَنِ اغۡدُوۡا عَلٰی حَرۡثِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰرِمِیۡنَ
৬৮. আল-কলম - ২৩
অতঃপর তারা চললো নিম্ন স্বরে কথা বলতে বলতে।
فَانۡطَلَقُوۡا وَ هُمۡ یَتَخَافَتُوۡنَ
৬৮. আল-কলম - ২৪
অদ্য যেন তোমাদের নিকট কোন অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে।
اَنۡ لَّا یَدۡخُلَنَّهَا الۡیَوۡمَ عَلَیۡکُمۡ مِّسۡکِیۡنٌ
৬৮. আল-কলম - ২৫
অতঃপর তারা নিবৃত্ত করতে সক্ষম - এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল।
وَّ غَدَوۡا عَلٰی حَرۡدٍ قٰدِرِیۡنَ
৬৮. আল-কলম - ২৬
অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল, তারা বললঃ আমরাতো দিশা হারিয়ে ফেলেছি!
فَلَمَّا رَاَوۡهَا قَالُوۡۤا اِنَّا لَضَآلُّوۡنَ
৬৮. আল-কলম - ২৭
না, আমরাতো বঞ্চিত!
بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ
৬৮. আল-কলম - ২৮
তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন?
قَالَ اَوۡسَطُهُمۡ اَلَمۡ اَقُلۡ لَّکُمۡ لَوۡ لَا تُسَبِّحُوۡنَ
৬৮. আল-কলম - ২৯
তখন তারা বললঃ আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরাতো ছিলাম সীমালংঘনকারী।
قَالُوۡا سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ