بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৮. আল-কলম - ১০
এবং অনুসরণ করনা তার যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত –
وَ لَا تُطِعۡ کُلَّ حَلَّافٍ مَّهِیۡنٍ
৬৮. আল-কলম - ১১
পশ্চাতে নিন্দাকারী, যে একের কথা অপরের নিকট লাগিয়ে বেড়ায় –
هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِیۡمٍ
৬৮. আল-কলম - ১২
যে কল্যাণের কাজে বাঁধা দান করে, সে সীমালংঘনকারী, পাপিষ্ঠ।
مَّنَّاعٍ لِّلۡخَیۡرِ مُعۡتَدٍ اَثِیۡمٍ
৬৮. আল-কলম - ১৩
রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত।
عُتُلٍّۭ بَعۡدَ ذٰلِکَ زَنِیۡمٍ
৬৮. আল-কলম - ১৪
সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধশালী।
اَنۡ کَانَ ذَا مَالٍ وَّ بَنِیۡنَ
৬৮. আল-কলম - ১৫
তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হলে সে বলেঃ এটাতো সেকালের উপকথা মাত্র।
اِذَا تُتۡلٰی عَلَیۡهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ
৬৮. আল-কলম - ১৬
আমি তার নাসিকা দাগিয়ে দিব।
سَنَسِمُهٗ عَلَی الۡخُرۡطُوۡمِ
৬৮. আল-কলম - ১৭
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে পরীক্ষা করেছিলাম উদ্যান অধিপতিদেরকে, যখন তারা শপথ করেছিল যে, তারা প্রত্যুষে আহরণ করবে বাগানের ফল,
اِنَّا بَلَوۡنٰهُمۡ کَمَا بَلَوۡنَاۤ اَصۡحٰبَ الۡجَنَّۃِ ۚ اِذۡ اَقۡسَمُوۡا لَیَصۡرِمُنَّهَا مُصۡبِحِیۡنَ
৬৮. আল-কলম - ১৮
এবং তারা ইনশাআল্লাহ বলেনি।
وَ لَا یَسۡتَثۡنُوۡنَ
৬৮. আল-কলম - ১৯
অতঃপর তোমার রবের নিকট হতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে, যখন তারা ছিল নিদ্রিত।
فَطَافَ عَلَیۡهَا طَآئِفٌ مِّنۡ رَّبِّکَ وَ هُمۡ نَآئِمُوۡنَ