بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৬৭. আল-মুলক - ৩০
বলঃ তোমরা ভেবে দেখেছ কি, কোনো এক ভোরে যদি পানি ভূ-গর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি?
قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ
৬৮. আল-কলম - ১
নুন, শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার।
نٓ وَ الۡقَلَمِ وَ مَا یَسۡطُرُوۡنَ
৬৮. আল-কলম - ২
তোমার রবের অনুগ্রহে তুমি উম্মাদ নও।
مَاۤ اَنۡتَ بِنِعۡمَۃِ رَبِّکَ بِمَجۡنُوۡنٍ
৬৮. আল-কলম - ৩
তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
وَ اِنَّ لَکَ لَاَجۡرًا غَیۡرَ مَمۡنُوۡنٍ
৬৮. আল-কলম - ৪
তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ
৬৮. আল-কলম - ৫
শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে –
فَسَتُبۡصِرُ وَ یُبۡصِرُوۡنَ
৬৮. আল-কলম - ৬
তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।
بِاَىیِّکُمُ الۡمَفۡتُوۡنُ
৬৮. আল-কলম - ৭
তোমার রাব্বতো সম্যক অবগত আছেন যে, কে তাঁর পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন তাদেরকে যারা সৎ পথপ্রাপ্ত।
اِنَّ رَبَّکَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِهٖ ۪ وَ هُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِیۡنَ
৬৮. আল-কলম - ৮
সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করনা।
فَلَا تُطِعِ الۡمُکَذِّبِیۡنَ
৬৮. আল-কলম - ৯
তারা চায় যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।
وَدُّوۡا لَوۡ تُدۡهِنُ فَیُدۡهِنُوۡنَ