بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ৮২
এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করে নিয়েছ!
وَ تَجۡعَلُوۡنَ رِزۡقَکُمۡ اَنَّکُمۡ تُکَذِّبُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৩
পরন্তু কেন নয় - প্রাণ যখন কন্ঠাগত হয়,
فَلَوۡ لَاۤ اِذَا بَلَغَتِ الۡحُلۡقُوۡمَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৪
এবং তখন তোমরা তাকিয়ে থাক,
وَ اَنۡتُمۡ حِیۡنَئِذٍ تَنۡظُرُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৫
আর আমি তোমাদের অপেক্ষা তার নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাওনা।
وَ نَحۡنُ اَقۡرَبُ اِلَیۡهِ مِنۡکُمۡ وَ لٰکِنۡ لَّا تُبۡصِرُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৬
তোমরা যদি কর্তৃত্বাধীন না হও –
فَلَوۡ لَاۤ اِنۡ کُنۡتُمۡ غَیۡرَ مَدِیۡنِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৭
তাহলে তোমরা ওটা ফিরাওনা কেন? যদি তোমরা সত্যবাদী হও!
تَرۡجِعُوۡنَهَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৮
যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় –
فَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُقَرَّبِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮৯
তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় উদ্যান;
فَرَوۡحٌ وَّ رَیۡحَانٌ ۬ۙ وَّ جَنَّتُ نَعِیۡمٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৯০
আর যদি সে ডান দিকের একজন হয় –
وَ اَمَّاۤ اِنۡ کَانَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ
৫৬. আল-ওয়াকিয়া - ৯১
তাকে বলা হবেঃ হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।
فَسَلٰمٌ لَّکَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ