بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ৭২
তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَهَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৩
আমি একে করেছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
نَحۡنُ جَعَلۡنٰهَا تَذۡکِرَۃً وَّ مَتَاعًا لِّلۡمُقۡوِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৪
সুতরাং তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৫
আমি শপথ করছি নক্ষত্র রাজির অস্তাচলের!
فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৬
অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে।
وَ اِنَّهٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৭
নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন –
اِنَّهٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৮
যা আছে সুরক্ষিত কিতাবে,
فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৭৯
যারা পুতঃ পবিত্র তারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করেনা।
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮০
ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।
تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৮১
তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করবে?
اَفَبِهٰذَا الۡحَدِیۡثِ اَنۡتُمۡ مُّدۡهِنُوۡنَ