بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ৬২
তোমরাতো অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তাহলে তোমরা অনুধাবন করনা কেন?
وَ لَقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَۃَ الۡاُوۡلٰی فَلَوۡ لَا تَذَکَّرُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৩
তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করেছ কি?
اَفَرَءَیۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৪
তোমরা কি ওকে অংকুরিত কর, না আমি অংকুরিত করি?
ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৫
আমি ইচ্ছা করলে একে খড়-কুটায় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা।
لَوۡ نَشَآءُ لَجَعَلۡنٰهُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَکَّهُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৬
বলবেঃ আমাদেরতো সর্বনাশ হয়েছে!
اِنَّا لَمُغۡرَمُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৭
আমরা হৃত সর্বস্ব হয়ে পড়েছি।
بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৮
তোমরা যে পানি পান কর সেই সম্পর্কে তোমরা ভেবে দেখেছ কি?
اَفَرَءَیۡتُمُ الۡمَآءَ الَّذِیۡ تَشۡرَبُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬৯
তোমরাই কি ওটা মেঘ হতে নামিয়ে আন, না কি আমি ওটা বর্ষণ করি?
ءَاَنۡتُمۡ اَنۡزَلۡتُمُوۡهُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৭০
আমি ইচ্ছা করলে ওটা লবণাক্ত করে দিতে পারি। তবুও কি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবেনা?
لَوۡ نَشَآءُ جَعَلۡنٰهُ اُجَاجًا فَلَوۡ لَا تَشۡکُرُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৭১
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর তা লক্ষ্য করে দেখেছ কি?
اَفَرَءَیۡتُمُ النَّارَ الَّتِیۡ تُوۡرُوۡنَ