بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ৫২
তোমরা অবশ্যই আহার করবে যাক্কুম বৃক্ষ হতে,
لَاٰکِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৩
এবং ওটা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে,
فَمَالِـُٔوۡنَ مِنۡهَا الۡبُطُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৪
তারপর তোমরা পান করবে অত্যুষ্ণ পানি –
فَشٰرِبُوۡنَ عَلَیۡهِ مِنَ الۡحَمِیۡمِ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৫
পান করবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।
فَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡهِیۡمِ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৬
কিয়ামাত দিবসে ওটাই হবে তাদের আপ্যায়ন।
هٰذَا نُزُلُهُمۡ یَوۡمَ الدِّیۡنِ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৭
আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা বিশ্বাস করছনা?
نَحۡنُ خَلَقۡنٰکُمۡ فَلَوۡ لَا تُصَدِّقُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৮
তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
اَفَرَءَیۡتُمۡ مَّا تُمۡنُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৫৯
ওটা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
ءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬০
আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই –
نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَ مَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৬১
তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতি দান করতে যা তোমরা জাননা।
عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَکُمۡ وَ نُنۡشِئَکُمۡ فِیۡ مَا لَا تَعۡلَمُوۡنَ