بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ৪২
তারা থাকবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে,
فِیۡ سَمُوۡمٍ وَّ حَمِیۡمٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৩
কৃষ্ণ বর্ণ ধুম্রের ছায়ায়,
وَّ ظِلٍّ مِّنۡ یَّحۡمُوۡمٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৪
যা শীতলও নয়, আরামদায়কও নয়।
لَّا بَارِدٍ وَّ لَا کَرِیۡمٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৫
ইতোপূর্বে তারাতো মগ্ন ছিল ভোগ বিলাসে।
اِنَّهُمۡ کَانُوۡا قَبۡلَ ذٰلِکَ مُتۡرَفِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৬
এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে।
وَ کَانُوۡا یُصِرُّوۡنَ عَلَی الۡحِنۡثِ الۡعَظِیۡمِ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৭
তারা বলতঃ মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হলেও কি পুনরুত্থিত হব আমরা?
وَ کَانُوۡا یَقُوۡلُوۡنَ ۬ۙ اَئِذَا مِتۡنَا وَ کُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৮
এবং আমাদের পূর্বপুরুষরাও?
اَوَ اٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৪৯
বলঃ অবশ্যই পূর্ববতী ও পরবর্তীদের –
قُلۡ اِنَّ الۡاَوَّلِیۡنَ وَ الۡاٰخِرِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ৫০
সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে।
لَمَجۡمُوۡعُوۡنَ ۬ۙ اِلٰی مِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৫১
অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা!
ثُمَّ اِنَّکُمۡ اَیُّهَا الضَّآلُّوۡنَ الۡمُکَذِّبُوۡنَ