بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ২২
আর তাদের জন্য থাকবে আয়তলোচনা হুর –
وَ حُوۡرٌ عِیۡنٌ
৫৬. আল-ওয়াকিয়া - ২৩
সুরক্ষিত মুক্তা সদৃশ –
کَاَمۡثَالِ اللُّؤۡلُوَٴ الۡمَکۡنُوۡنِ
৫৬. আল-ওয়াকিয়া - ২৪
তাদের কর্মের পুরস্কার স্বরূপ।
جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ২৫
সেখানে তারা শুনবেনা কোন অসার অথবা পাপ বাক্য,
لَا یَسۡمَعُوۡنَ فِیۡهَا لَغۡوًا وَّ لَا تَاۡثِیۡمًا
৫৬. আল-ওয়াকিয়া - ২৬
‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত।
اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا
৫৬. আল-ওয়াকিয়া - ২৭
আর ডান দিকের দল! কত ভাগ্যবান ডান দিকের দল!
وَ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ
৫৬. আল-ওয়াকিয়া - ২৮
তারা থাকবে এক উদ্যানে, সেখানে আছে কন্টকহীন কুল বৃক্ষ,
فِیۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍ
৫৬. আল-ওয়াকিয়া - ২৯
কাঁদি ভরা কদলী বৃক্ষ,
وَّ طَلۡحٍ مَّنۡضُوۡدٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৩০
সম্প্রসারিত ছায়া,
وَّ ظِلٍّ مَّمۡدُوۡدٍ
৫৬. আল-ওয়াকিয়া - ৩১
সদ্য প্রবাহমান পানি,
وَّ مَآءٍ مَّسۡکُوۡبٍ