بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ১২
সুখ উদ্যানের।
فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ
৫৬. আল-ওয়াকিয়া - ১৩
বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে;
ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ১৪
এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে,
وَ قَلِیۡلٌ مِّنَ الۡاٰخِرِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ১৫
স্বর্ণ খচিত আসনে –
عَلٰی سُرُرٍ مَّوۡضُوۡنَۃٍ
৫৬. আল-ওয়াকিয়া - ১৬
তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখী হয়ে।
مُّتَّکِـِٕیۡنَ عَلَیۡهَا مُتَقٰبِلِیۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ১৭
তাদের সেবায় ঘোরাফিরা করবে চির কিশোরেরা –
یَطُوۡفُ عَلَیۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ১৮
পান-পাত্র, কুজা ও প্রস্রবন নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে।
بِاَکۡوَابٍ وَّ اَبَارِیۡقَ ۬ۙ وَ کَاۡسٍ مِّنۡ مَّعِیۡنٍ
৫৬. আল-ওয়াকিয়া - ১৯
সেই সুরা পানে তাদের শিরঃপীড়া হবেনা, তারা জ্ঞানহারাও হবেনা।
لَّا یُصَدَّعُوۡنَ عَنۡهَا وَ لَا یُنۡزِفُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ২০
এবং তাদের পছন্দ মত ফলমূল –
وَ فَاکِهَۃٍ مِّمَّا یَتَخَیَّرُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ২১
আর তাদের ঈস্পিত পাখীর গোশত দিয়ে;
وَ لَحۡمِ طَیۡرٍ مِّمَّا یَشۡتَهُوۡنَ