بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৬. আল-ওয়াকিয়া - ২
তখন সংঘটন অস্বীকার করার কেহ থাকবেনা।
لَیۡسَ لِوَقۡعَتِهَا کَاذِبَۃٌ
৫৬. আল-ওয়াকিয়া - ৩
এটা কেহকে করবে নীচ, কেহকে করবে সমুন্নত;
خَافِضَۃٌ رَّافِعَۃٌ
৫৬. আল-ওয়াকিয়া - ৪
যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী –
اِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا
৫৬. আল-ওয়াকিয়া - ৫
এবং পবর্তমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে।
وَّ بُسَّتِ الۡجِبَالُ بَسًّا
৫৬. আল-ওয়াকিয়া - ৬
ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় –
فَکَانَتۡ هَبَآءً مُّنۡۢبَثًّا
৫৬. আল-ওয়াকিয়া - ৭
এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন শ্রেণীতে।
وَّ کُنۡتُمۡ اَزۡوَاجًا ثَلٰثَۃً
৫৬. আল-ওয়াকিয়া - ৮
ডান দিকের দল! কত ভাগ্যবান ডান দিকের দল।
فَاَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ
৫৬. আল-ওয়াকিয়া - ৯
এবং বাম দিকের দল! কত হতভাগা বাম দিকের দল!
وَ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ
৫৬. আল-ওয়াকিয়া - ১০
আর অগ্রবর্তীগণইতো অগ্রবর্তী।
وَ السّٰبِقُوۡنَ السّٰبِقُوۡنَ
৫৬. আল-ওয়াকিয়া - ১১
তারাই নৈকট্য প্রাপ্ত –
اُولٰٓئِکَ الۡمُقَرَّبُوۡنَ