بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৫. আর-রাহমান - ৭০
সেই সকলের মাঝে রয়েছে সুশীলা, সুন্দরীগণ।
فِیۡهِنَّ خَیۡرٰتٌ حِسَانٌ
৫৫. আর-রাহমান - ৭১
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৭২
তারা তাবুতে সুরক্ষিত হুর।
حُوۡرٌ مَّقۡصُوۡرٰتٌ فِی الۡخِیَامِ
৫৫. আর-রাহমান - ৭৩
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৭৪
তাদেরকে ইতোপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।
لَمۡ یَطۡمِثۡهُنَّ اِنۡسٌ قَبۡلَهُمۡ وَ لَا جَآنٌّ
৫৫. আর-রাহমান - ৭৫
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৭৬
তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপর।
مُتَّکِـِٕیۡنَ عَلٰی رَفۡرَفٍ خُضۡرٍ وَّ عَبۡقَرِیٍّ حِسَانٍ
৫৫. আর-রাহমান - ৭৭
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৭৮
কত মহান তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব!
تَبٰرَکَ اسۡمُ رَبِّکَ ذِی الۡجَلٰلِ وَ الۡاِکۡرَامِ
৫৬. আল-ওয়াকিয়া - ১
যখন কিয়ামাত সংঘটিত হবে –
اِذَا وَقَعَتِ الۡوَاقِعَۃُ