بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৫. আর-রাহমান - ৬০
উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে?
هَلۡ جَزَآءُ الۡاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ
৫৫. আর-রাহমান - ৬১
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৬২
এই উদ্যানদ্বয় ব্যতীত আরও দু’টি উদ্যান রয়েছে –
وَ مِنۡ دُوۡنِهِمَا جَنَّتٰنِ
৫৫. আর-রাহমান - ৬৩
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৬৪
ঘন সবুজ এ উদ্যানটি দু’টি।
مُدۡهَآ مَّتٰنِ
৫৫. আর-রাহমান - ৬৫
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৬৬
উভয় উদ্যানে রয়েছে উচ্ছলিত দুই প্রস্রবন।
فِیۡهِمَا عَیۡنٰنِ نَضَّاخَتٰنِ
৫৫. আর-রাহমান - ৬৭
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৬৮
সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও আনার।
فِیۡهِمَا فَاکِهَۃٌ وَّ نَخۡلٌ وَّ رُمَّانٌ
৫৫. আর-রাহমান - ৬৯
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ