بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৫. আর-রাহমান - ৫০
উভয় উদ্যানে রয়েছে প্রবাহমান দুই প্রস্রবণ;
فِیۡهِمَا عَیۡنٰنِ تَجۡرِیٰنِ
৫৫. আর-রাহমান - ৫১
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৫২
উভয় উদ্যানে রয়েছে প্রত্যক ফল, জোড়ায় জোড়ায়।
فِیۡهِمَا مِنۡ کُلِّ فَاکِهَۃٍ زَوۡجٰنِ
৫৫. আর-রাহমান - ৫৩
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৫৪
সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাশে, দুই উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী।
مُتَّکِـِٕیۡنَ عَلٰی فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنۡ اِسۡتَبۡرَقٍ ؕ وَ جَنَا الۡجَنَّتَیۡنِ دَانٍ
৫৫. আর-রাহমান - ৫৫
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৫৬
সেই সবের মাঝে রয়েছে বহু আনতনয়না, যাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।
فِیۡهِنَّ قٰصِرٰتُ الطَّرۡفِ ۙ لَمۡ یَطۡمِثۡهُنَّ اِنۡسٌ قَبۡلَهُمۡ وَ لَا جَآنٌّ
৫৫. আর-রাহমান - ৫৭
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ৫৮
তারা যেন প্রবাল ও পদ্মরাগ;
کَاَنَّهُنَّ الۡیَاقُوۡتُ وَ الۡمَرۡجَانُ
৫৫. আর-রাহমান - ৫৯
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ