بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৫. আর-রাহমান - ১০
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য।
وَ الۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِ
৫৫. আর-রাহমান - ১১
এতে রয়েছে ফল-মূল এবং খেজুর বৃক্ষ, যার ফল আবরণযুক্ত –
فِیۡهَا فَاکِهَۃٌ ۪ۙ وَّ النَّخۡلُ ذَاتُ الۡاَکۡمَامِ
৫৫. আর-রাহমান - ১২
এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম।
وَ الۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَ الرَّیۡحَانُ
৫৫. আর-রাহমান - ১৩
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ১৪
মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুস্ক মৃত্তিকা হতে –
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ کَالۡفَخَّارِ
৫৫. আর-রাহমান - ১৫
আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে।
وَ خَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ
৫৫. আর-রাহমান - ১৬
সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ১৭
তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা।
رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَ رَبُّ الۡمَغۡرِبَیۡنِ
৫৫. আর-রাহমান - ১৮
সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
৫৫. আর-রাহমান - ১৯
তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়,
مَرَجَ الۡبَحۡرَیۡنِ یَلۡتَقِیٰنِ