بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৪. আল-কামার - ৫৫
যোগ্য আসনে, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্যে।
فِیۡ مَقۡعَدِ صِدۡقٍ عِنۡدَ مَلِیۡکٍ مُّقۡتَدِرٍ
৫৫. আর-রাহমান - ১
দয়াময় আল্লাহ!
اَلرَّحۡمٰنُ
৫৫. আর-রাহমান - ২
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন।
عَلَّمَ الۡقُرۡاٰنَ
৫৫. আর-রাহমান - ৩
তিনিই সৃষ্টি করেছেন মানুষ।
خَلَقَ الۡاِنۡسَانَ
৫৫. আর-রাহমান - ৪
তিনিই তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে।
عَلَّمَهُ الۡبَیَانَ
৫৫. আর-রাহমান - ৫
সূর্য ও চাঁদ আবর্তন করে নির্ধারিত কক্ষপথে।
اَلشَّمۡسُ وَ الۡقَمَرُ بِحُسۡبَانٍ
৫৫. আর-রাহমান - ৬
‘তারকা ও বৃক্ষ উভয়ে (আল্লাহকে) সাজদাহ করে।
وَّ النَّجۡمُ وَ الشَّجَرُ یَسۡجُدٰنِ
৫৫. আর-রাহমান - ৭
তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদন্ড –
وَ السَّمَآءَ رَفَعَهَا وَ وَضَعَ الۡمِیۡزَانَ
৫৫. আর-রাহমান - ৮
যাতে তোমরা ভারসাম্য লংঘন না কর।
اَلَّا تَطۡغَوۡا فِی الۡمِیۡزَانِ
৫৫. আর-রাহমান - ৯
ওযনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং মিযানে কম করনা।
وَ اَقِیۡمُوا الۡوَزۡنَ بِالۡقِسۡطِ وَ لَا تُخۡسِرُوا الۡمِیۡزَانَ