بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৪. আল-কামার - ৪৫
এই দলতো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে,
سَیُهۡزَمُ الۡجَمۡعُ وَ یُوَلُّوۡنَ الدُّبُرَ
৫৪. আল-কামার - ৪৬
অধিকন্ত কিয়ামাত তাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামাত হবে কঠিনতর ও তিক্ততর।
بَلِ السَّاعَۃُ مَوۡعِدُهُمۡ وَ السَّاعَۃُ اَدۡهٰی وَ اَمَرُّ
৫৪. আল-কামার - ৪৭
নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত।
اِنَّ الۡمُجۡرِمِیۡنَ فِیۡ ضَلٰلٍ وَّ سُعُرٍ
৫৪. আল-কামার - ৪৮
যেদিন তাদেরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে সেই দিন বলা হবেঃ জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর।
یَوۡمَ یُسۡحَبُوۡنَ فِی النَّارِ عَلٰی وُجُوۡهِهِمۡ ؕ ذُوۡقُوۡا مَسَّ سَقَرَ
৫৪. আল-কামার - ৪৯
আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে।
اِنَّا کُلَّ شَیۡءٍ خَلَقۡنٰهُ بِقَدَرٍ
৫৪. আল-কামার - ৫০
আমার আদেশতো একটি কথায় নিস্পন্ন, চোখের পলকের মত।
وَ مَاۤ اَمۡرُنَاۤ اِلَّا وَاحِدَۃٌ کَلَمۡحٍۭ بِالۡبَصَرِ
৫৪. আল-কামার - ৫১
আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলিকে; অতএব উহা হতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?
وَ لَقَدۡ اَهۡلَکۡنَاۤ اَشۡیَاعَکُمۡ فَهَلۡ مِنۡ مُّدَّکِرٍ
৫৪. আল-কামার - ৫২
তাদের সমস্ত কার্যকলাপ আছে ‘আমলনামায়,
وَ کُلُّ شَیۡءٍ فَعَلُوۡهُ فِی الزُّبُرِ
৫৪. আল-কামার - ৫৩
আছে ক্ষুদ্র ও বৃহৎ সব কিছুই লিপিবদ্ধ;
وَ کُلُّ صَغِیۡرٍ وَّ کَبِیۡرٍ مُّسۡتَطَرٌ
৫৪. আল-কামার - ৫৪
মুত্তাকীরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে –
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّ نَهَرٍ