بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৪. আল-কামার - ২৫
আমাদের মধ্যে কি তারই প্রতি প্রত্যাদেশ হয়েছে? না, সেতো একজন মিথ্যাবাদী, দাম্ভিক।
ءَاُلۡقِیَ الذِّکۡرُ عَلَیۡهِ مِنۡۢ بَیۡنِنَا بَلۡ هُوَ کَذَّابٌ اَشِرٌ
৫৪. আল-কামার - ২৬
আগামীকাল তারা জানবে, কে মিথ্যাবাদী, দাম্ভিক।
سَیَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡکَذَّابُ الۡاَشِرُ
৫৪. আল-কামার - ২৭
আমি তাদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক উষ্ট্রী; অতএব তুমি তাদের আচরণ লক্ষ্য কর এবং ধৈর্যশীল হও,
اِنَّا مُرۡسِلُوا النَّاقَۃِ فِتۡنَۃً لَّهُمۡ فَارۡتَقِبۡهُمۡ وَ اصۡطَبِرۡ
৫৪. আল-কামার - ২৮
আর তুমি তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে হাযির হবে পালাক্রমে।
وَ نَبِّئۡهُمۡ اَنَّ الۡمَآءَ قِسۡمَۃٌۢ بَیۡنَهُمۡ ۚ کُلُّ شِرۡبٍ مُّحۡتَضَرٌ
৫৪. আল-কামার - ২৯
অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহবান করল, সে ওকে ধরে হত্যা করল।
فَنَادَوۡا صَاحِبَهُمۡ فَتَعَاطٰی فَعَقَرَ
৫৪. আল-কামার - ৩০
কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ক বাণী!
فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَ نُذُرِ
৫৪. আল-কামার - ৩১
আমি তাদেরকে আঘাত হেনেছিলাম এক মহানাদ দ্বারা; ফলে তারা হয়ে গেল খোয়াড় প্রস্তুতকারী বিখন্ডিত শুস্ক শাখা-প্রশাখার ন্যায়।
اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡهِمۡ صَیۡحَۃً وَّاحِدَۃً فَکَانُوۡا کَهَشِیۡمِ الۡمُحۡتَظِرِ
৫৪. আল-কামার - ৩২
আমি কুরআন সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য; অতএব উপদেশ গ্রহণ করার কেহ আছে কি?
وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّکِرٍ
৫৪. আল-কামার - ৩৩
লূত সম্প্রদায় প্রত্যাখ্যান করেছিল সতর্ককারীদেরকে।
کَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍۭ بِالنُّذُرِ
৫৪. আল-কামার - ৩৪
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয়; তাদেরকে আমি উদ্ধার করেছিলাম রাতের শেষাংশে,
اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡهِمۡ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوۡطٍ ؕ نَجَّیۡنٰهُمۡ بِسَحَرٍ