بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৩. আন-নাজম - ৫৭
কিয়ামাত আসন্ন,
اَزِفَتِ الۡاٰزِفَۃُ
৫৩. আন-নাজম - ৫৮
আল্লাহ ছাড়া কেহই এটা ব্যক্ত করতে সক্ষম নয়।
لَیۡسَ لَهَا مِنۡ دُوۡنِ اللّٰهِ کَاشِفَۃٌ
৫৩. আন-নাজম - ৫৯
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছ!
اَفَمِنۡ هٰذَا الۡحَدِیۡثِ تَعۡجَبُوۡنَ
৫৩. আন-নাজম - ৬০
এবং হাসি- ঠাট্টা করছ! ক্রন্দন করছনা?
وَ تَضۡحَکُوۡنَ وَ لَا تَبۡکُوۡنَ
৫৩. আন-নাজম - ৬১
তোমরাতো উদাসীন,
وَ اَنۡتُمۡ سٰمِدُوۡنَ
৫৩. আন-নাজম - ৬২
অতএব আল্লাহকে সাজদাহ কর এবং তাঁর ইবাদাত কর। [সাজদাহ]
فَاسۡجُدُوۡا لِلّٰهِ وَ اعۡبُدُوۡا
৫৪. আল-কামার - ১
কিয়ামাত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়েছে,
اِقۡتَرَبَتِ السَّاعَۃُ وَ انۡشَقَّ الۡقَمَرُ
৫৪. আল-কামার - ২
তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলেঃ এটাতো চিরাচরিত যাদু।
وَ اِنۡ یَّرَوۡا اٰیَۃً یُّعۡرِضُوۡا وَ یَقُوۡلُوۡا سِحۡرٌ مُّسۡتَمِرٌّ
৫৪. আল-কামার - ৩
তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল-খুশীর অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই যথাসময়ে লক্ষ্যে পৌঁছবে।
وَ کَذَّبُوۡا وَ اتَّبَعُوۡۤا اَهۡوَآءَهُمۡ وَ کُلُّ اَمۡرٍ مُّسۡتَقِرٌّ
৫৪. আল-কামার - ৪
তাদের নিকট এসেছে সুসংবাদ, যাতে আছে সাবধান বাণী।
وَ لَقَدۡ جَآءَهُمۡ مِّنَ الۡاَنۡۢبَآءِ مَا فِیۡهِ مُزۡدَجَرٌ