بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৩. আন-নাজম - ৪৭
আর এই যে, পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তাঁরই।
وَ اَنَّ عَلَیۡهِ النَّشۡاَۃَ الۡاُخۡرٰی
৫৩. আন-নাজম - ৪৮
আর এই যে, তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।
وَ اَنَّهٗ هُوَ اَغۡنٰی وَ اَقۡنٰی
৫৩. আন-নাজম - ৪৯
আর এই যে, তিনি ‘শি’রা’ নক্ষত্রের মালিক।
وَ اَنَّهٗ هُوَ رَبُّ الشِّعۡرٰی
৫৩. আন-নাজম - ৫০
এবং এই যে, তিনিই প্রথম ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন।
وَ اَنَّهٗۤ اَهۡلَکَ عَادَۨ ا الۡاُوۡلٰی
৫৩. আন-নাজম - ৫১
এবং সামূদ সম্প্রদায়কেও, কেহকেও তিনি বাকী রাখেননি।
وَ ثَمُوۡدَا۠ فَمَاۤ اَبۡقٰی
৫৩. আন-নাজম - ৫২
আর এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও; তারা ছিল অতিশয় যালিম ও অবাধ্য।
وَ قَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ ؕ اِنَّهُمۡ کَانُوۡا هُمۡ اَظۡلَمَ وَ اَطۡغٰی
৫৩. আন-নাজম - ৫৩
উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন।
وَ الۡمُؤۡتَفِکَۃَ اَهۡوٰی
৫৩. আন-নাজম - ৫৪
ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি!
فَغَشّٰهَا مَا غَشّٰی
৫৩. আন-নাজম - ৫৫
তুমি তোমার রবের কোন্ অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکَ تَتَمَارٰی
৫৩. আন-নাজম - ৫৬
অতীতের সতর্ককারীদের ন্যায় এই নাবীও এক সতর্ককারী;
هٰذَا نَذِیۡرٌ مِّنَ النُّذُرِ الۡاُوۡلٰی