بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৩. আন-নাজম - ৩৭
এবং ইবরাহীমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব?
وَ اِبۡرٰهِیۡمَ الَّذِیۡ وَفّٰۤی
৫৩. আন-নাজম - ৩৮
ওটা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবেনা।
اَلَّا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی
৫৩. আন-নাজম - ৩৯
আর এই যে, মানুষ তা’ই পায় যা সে করে,
وَ اَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی
৫৩. আন-নাজম - ৪০
আর এই যে, তার কাজ অচিরেই দেখানো হবে,
وَ اَنَّ سَعۡیَهٗ سَوۡفَ یُرٰی
৫৩. আন-নাজম - ৪১
অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান।
ثُمَّ یُجۡزٰىهُ الۡجَزَآءَ الۡاَوۡفٰی
৫৩. আন-নাজম - ৪২
আর এই যে, সব কিছুর সমাপ্তিতো তোমার রবের নিকট।
وَ اَنَّ اِلٰی رَبِّکَ الۡمُنۡتَهٰی
৫৩. আন-নাজম - ৪৩
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
وَ اَنَّهٗ هُوَ اَضۡحَکَ وَ اَبۡکٰی
৫৩. আন-নাজম - ৪৪
এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,
وَ اَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحۡیَا
৫৩. আন-নাজম - ৪৫
আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী –
وَ اَنَّهٗ خَلَقَ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَ الۡاُنۡثٰی
৫৩. আন-নাজম - ৪৬
শুক্র বিন্দু হতে যখন তা স্খলিত হয়;
مِنۡ نُّطۡفَۃٍ اِذَا تُمۡنٰی