بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৩. আন-নাজম - ১৭
তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যূতও হয়নি।
مَا زَاغَ الۡبَصَرُ وَ مَا طَغٰی
৫৩. আন-নাজম - ১৮
সেতো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল।
لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّهِ الۡکُبۡرٰی
৫৩. আন-নাজম - ১৯
তোমরা কি ভেবে দেখেছ লাত ও উযযা সম্বন্ধে?
اَفَرَءَیۡتُمُ اللّٰتَ وَ الۡعُزّٰی
৫৩. আন-নাজম - ২০
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?
وَ مَنٰوۃَ الثَّالِثَۃَ الۡاُخۡرٰی
৫৩. আন-নাজম - ২১
তাহলে কি পুত্র-সন্তান তোমাদের জন্য এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
اَلَکُمُ الذَّکَرُ وَ لَهُ الۡاُنۡثٰی
৫৩. আন-নাজম - ২২
এ ধরণের বন্টনতো অসঙ্গত।
تِلۡکَ اِذًا قِسۡمَۃٌ ضِیۡزٰی
৫৩. আন-নাজম - ২৩
এগুলির কতক নামমাত্র যা তোমাদের পূর্ব-পুরুষরা ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোন দলীল প্রেরণ করেননি। তারাতো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের রবের পথনির্দেশ এসেছে।
اِنۡ هِیَ اِلَّاۤ اَسۡمَآءٌ سَمَّیۡتُمُوۡهَاۤ اَنۡتُمۡ وَ اٰبَآؤُکُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰهُ بِهَا مِنۡ سُلۡطٰنٍ ؕ اِنۡ یَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَ مَا تَهۡوَی الۡاَنۡفُسُ ۚ وَ لَقَدۡ جَآءَهُمۡ مِّنۡ رَّبِّهِمُ الۡهُدٰی
৫৩. আন-নাজম - ২৪
মানুষ যা চায় তাই কি সে পায়?
اَمۡ لِلۡاِنۡسَانِ مَا تَمَنّٰی
৫৩. আন-নাজম - ২৫
বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই।
فَلِلّٰهِ الۡاٰخِرَۃُ وَ الۡاُوۡلٰی
৫৩. আন-নাজম - ২৬
আকাশে কত মালাইকা/ফেরেশতা রয়েছে, তাদের কোন সুপারিশ ফলপ্রসু হবেনা যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তষ্ট তাকে অনুমতি না দেন।
وَ کَمۡ مِّنۡ مَّلَکٍ فِی السَّمٰوٰتِ لَا تُغۡنِیۡ شَفَاعَتُهُمۡ شَیۡئًا اِلَّا مِنۡۢ بَعۡدِ اَنۡ یَّاۡذَنَ اللّٰهُ لِمَنۡ یَّشَآءُ وَ یَرۡضٰی