بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫৩. আন-নাজম - ৭
তখন সে ঊর্ধ্ব দিগন্তে।
وَ هُوَ بِالۡاُفُقِ الۡاَعۡلٰی
৫৩. আন-নাজম - ৮
অতঃপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী।
ثُمَّ دَنَا فَتَدَلّٰی
৫৩. আন-নাজম - ৯
ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল, অথবা তারও কম।
فَکَانَ قَابَ قَوۡسَیۡنِ اَوۡ اَدۡنٰی
৫৩. আন-নাজম - ১০
তখন আল্লাহ তাঁর বান্দার প্রতি যা অহী করার তা অহী করলেন।
فَاَوۡحٰۤی اِلٰی عَبۡدِهٖ مَاۤ اَوۡحٰی
৫৩. আন-নাজম - ১১
যা সে দেখেছে তার অন্তকরণ তা অস্বীকার করেনি।
مَا کَذَبَ الۡفُؤَادُ مَا رَاٰی
৫৩. আন-নাজম - ১২
সে যা দেখেছে তোমরা কি সে বিষয়ে তার সংগে বিতর্ক করবে?
اَفَتُمٰرُوۡنَهٗ عَلٰی مَا یَرٰی
৫৩. আন-নাজম - ১৩
নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল।
وَ لَقَدۡ رَاٰهُ نَزۡلَۃً اُخۡرٰی
৫৩. আন-নাজম - ১৪
সিদরাতুল মুনতাহার নিকট,
عِنۡدَ سِدۡرَۃِ الۡمُنۡتَهٰی
৫৩. আন-নাজম - ১৫
যার নিকট অবস্থিত বাসোদ্যান।
عِنۡدَهَا جَنَّۃُ الۡمَاۡوٰی
৫৩. আন-নাজম - ১৬
যখন বৃক্ষটি, যদ্বারা আচ্ছাদিত হবার তদ্বারা ছিল আচ্ছাদিত,
اِذۡ یَغۡشَی السِّدۡرَۃَ مَا یَغۡشٰی