بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫২. আত-তূর - ৪৬
যেদিন তাদের ষড়যন্ত্র কোন কাজে আসবেনা এবং তাদেরকে সাহায্যও করা হবেনা।
یَوۡمَ لَا یُغۡنِیۡ عَنۡهُمۡ کَیۡدُهُمۡ شَیۡئًا وَّ لَا هُمۡ یُنۡصَرُوۡنَ
৫২. আত-তূর - ৪৭
এ ছাড়াও আরও শাস্তি রয়েছে যালিমদের জন্য। কিন্তু তাদের অধিকাংশই তা জানেনা।
وَ اِنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا عَذَابًا دُوۡنَ ذٰلِکَ وَ لٰکِنَّ اَکۡثَرَهُمۡ لَا یَعۡلَمُوۡنَ
৫২. আত-তূর - ৪৮
ধৈর্য ধারণ কর তোমার রবের নির্দেশের অপেক্ষায়; তুমি আমার চোখের সামনেই রয়েছ। তুমি তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তুমি শয্যা ত্যাগ কর –
وَ اصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ فَاِنَّکَ بِاَعۡیُنِنَا وَ سَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ حِیۡنَ تَقُوۡمُ
৫২. আত-তূর - ৪৯
এবং তাঁর পবিত্রতা ঘোষণা কর রাতে ও তারকার অস্ত গমনের পর।
وَ مِنَ الَّیۡلِ فَسَبِّحۡهُ وَ اِدۡبَارَ النُّجُوۡمِ
৫৩. আন-নাজম - ১
শপথ নক্ষত্রের, যখন ওটা হয় অস্তমিত,
وَ النَّجۡمِ اِذَا هَوٰی
৫৩. আন-নাজম - ২
তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপথগামীও নয়,
مَا ضَلَّ صَاحِبُکُمۡ وَ مَا غَوٰی
৫৩. আন-নাজম - ৩
এবং সে মনগড়া কথাও বলেনা।
وَ مَا یَنۡطِقُ عَنِ الۡهَوٰی
৫৩. আন-নাজম - ৪
এটাতো অহী, যা তার প্রতি প্রত্যাদেশ হয়।
اِنۡ هُوَ اِلَّا وَحۡیٌ یُّوۡحٰی
৫৩. আন-নাজম - ৫
তাকে শিক্ষা দান করে শক্তিশালী –
عَلَّمَهٗ شَدِیۡدُ الۡقُوٰی
৫৩. আন-নাজম - ৬
প্রজ্ঞা সম্পন্ন; সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল,
ذُوۡ مِرَّۃٍ ؕ فَاسۡتَوٰی