بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫২. আত-তূর - ৬
এবং শপথ উদ্বেলিত সমুদ্রের।
وَ الۡبَحۡرِ الۡمَسۡجُوۡرِ
৫২. আত-তূর - ৭
তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী,
اِنَّ عَذَابَ رَبِّکَ لَوَاقِعٌ
৫২. আত-তূর - ৮
এর নিবারণ করার কেহ নেই।
مَّا لَهٗ مِنۡ دَافِعٍ
৫২. আত-তূর - ৯
যেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে –
یَّوۡمَ تَمُوۡرُ السَّمَآءُ مَوۡرًا
৫২. আত-তূর - ১০
এবং পর্বত চলবে দ্রুত।
وَّ تَسِیۡرُ الۡجِبَالُ سَیۡرًا
৫২. আত-তূর - ১১
দুর্ভোগ সেইদিন মিথ্যাশ্রয়ীদের –
فَوَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৫২. আত-তূর - ১২
যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে।
الَّذِیۡنَ هُمۡ فِیۡ خَوۡضٍ یَّلۡعَبُوۡنَ
৫২. আত-তূর - ১৩
যেদিন তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে,
یَوۡمَ یُدَعُّوۡنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا
৫২. আত-তূর - ১৪
(বলা হবে) এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে।
هٰذِهِ النَّارُ الَّتِیۡ کُنۡتُمۡ بِهَا تُکَذِّبُوۡنَ
৫২. আত-তূর - ১৫
এটা কি যাদু? না কি তোমরা দেখছনা?
اَفَسِحۡرٌ هٰذَاۤ اَمۡ اَنۡتُمۡ لَا تُبۡصِرُوۡنَ