بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫১. আয-যারিয়াত - ৫৬
আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এ জন্য যে, তারা আমারই ইবাদাত করবে।
وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ
৫১. আয-যারিয়াত - ৫৭
আমি তাদের নিকট হতে জীবিকা চাইনা এবং এও চাইনা যে, তারা আমার আহার যোগাবে।
مَاۤ اُرِیۡدُ مِنۡهُمۡ مِّنۡ رِّزۡقٍ وَّ مَاۤ اُرِیۡدُ اَنۡ یُّطۡعِمُوۡنِ
৫১. আয-যারিয়াত - ৫৮
আল্লাহই রিয্ক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত।
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الۡقُوَّۃِ الۡمَتِیۡنُ
৫১. আয-যারিয়াত - ৫৯
যালিমদের প্রাপ্য ওটাই যা অতীতে তাদের সম মতাবলম্বীরা ভোগ করেছে। সুতরাং তারা এর জন্য আমার নিকট যেন ত্বরা না করে।
فَاِنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذَنُوۡبًا مِّثۡلَ ذَنُوۡبِ اَصۡحٰبِهِمۡ فَلَا یَسۡتَعۡجِلُوۡنِ
৫১. আয-যারিয়াত - ৬০
কাফিরদের জন্য দুর্ভোগ তাদের ঐ দিনের যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।
فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ یَّوۡمِهِمُ الَّذِیۡ یُوۡعَدُوۡنَ
৫২. আত-তূর - ১
শপথ তুর পর্বতের,
وَ الطُّوۡرِ
৫২. আত-তূর - ২
শপথ কিতাবের, যা লিখিত আছে –
وَ کِتٰبٍ مَّسۡطُوۡرٍ
৫২. আত-তূর - ৩
উন্মুক্ত পত্রে।
فِیۡ رَقٍّ مَّنۡشُوۡرٍ৩
৫২. আত-তূর - ৪
শপথ বায়তুল মা‘মুরের,
وَّ الۡبَیۡتِ الۡمَعۡمُوۡرِ
৫২. আত-তূর - ৫
শপথ সমুন্নত আকাশের,
وَ السَّقۡفِ الۡمَرۡفُوۡعِ