بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫১. আয-যারিয়াত - ৬
কর্মফল দিন অবশ্যম্ভাবী।
وَّ اِنَّ الدِّیۡنَ لَوَاقِعٌ
৫১. আয-যারিয়াত - ৭
শপথ বহু পথ বিশিষ্ট আকাশের!
وَ السَّمَآءِ ذَاتِ الۡحُبُکِ
৫১. আয-যারিয়াত - ৮
তোমরাতো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।
اِنَّکُمۡ لَفِیۡ قَوۡلٍ مُّخۡتَلِفٍ
৫১. আয-যারিয়াত - ৯
যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে’ই তা পরিত্যাগ করে।
یُّؤۡفَکُ عَنۡهُ مَنۡ اُفِکَ
৫১. আয-যারিয়াত - ১০
অভিশপ্ত হোক মিথ্যাচারীরা।
قُتِلَ الۡخَرّٰصُوۡنَ
৫১. আয-যারিয়াত - ১১
যারা অজ্ঞ ও উদাসীন –
الَّذِیۡنَ هُمۡ فِیۡ غَمۡرَۃٍ سَاهُوۡنَ
৫১. আয-যারিয়াত - ১২
তারা জিজ্ঞেস করেঃ কর্মফল দিন কবে হবে?
یَسۡـَٔلُوۡنَ اَیَّانَ یَوۡمُ الدِّیۡنِ
৫১. আয-যারিয়াত - ১৩
(বলঃ) সেই দিন, যখন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে,
یَوۡمَ هُمۡ عَلَی النَّارِ یُفۡتَنُوۡنَ
৫১. আয-যারিয়াত - ১৪
এবং (বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে।
ذُوۡقُوۡا فِتۡنَتَکُمۡ ؕ هٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِهٖ تَسۡتَعۡجِلُوۡنَ
৫১. আয-যারিয়াত - ১৫
সেদিন মুত্তাকীরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে।
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ