بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৫০. কাফ - ৪১
শোন, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে আহবান করবে –
وَ اسۡتَمِعۡ یَوۡمَ یُنَادِ الۡمُنَادِ مِنۡ مَّکَانٍ قَرِیۡبٍ
৫০. কাফ - ৪২
যেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে মহানাদ, সেই দিনই পুনরুত্থান দিন।
یَّوۡمَ یَسۡمَعُوۡنَ الصَّیۡحَۃَ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ یَوۡمُ الۡخُرُوۡجِ
৫০. কাফ - ৪৩
আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে।
اِنَّا نَحۡنُ نُحۡیٖ وَ نُمِیۡتُ وَ اِلَیۡنَا الۡمَصِیۡرُ
৫০. কাফ - ৪৪
যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ব্যস্ত ত্রস্ত হয়ে, এই সমবেত সমাবেশ করণ আমার জন্য সহজ।
یَوۡمَ تَشَقَّقُ الۡاَرۡضُ عَنۡهُمۡ سِرَاعًا ؕ ذٰلِکَ حَشۡرٌ عَلَیۡنَا یَسِیۡرٌ
৫০. কাফ - ৪৫
তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে।
نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَقُوۡلُوۡنَ وَ مَاۤ اَنۡتَ عَلَیۡهِمۡ بِجَبَّارٍ ۟ فَذَکِّرۡ بِالۡقُرۡاٰنِ مَنۡ یَّخَافُ وَعِیۡدِ
৫১. আয-যারিয়াত - ১
শপথ ধূলি ঝঞ্ঝার,
وَالذّٰرِیٰتِ ذَرۡوًا
৫১. আয-যারিয়াত - ২
শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের,
فَالۡحٰمِلٰتِ وِقۡرًا
৫১. আয-যারিয়াত - ৩
অতঃপর স্বচ্ছন্দ গতিময় নৌযানের,
فَالۡجٰرِیٰتِ یُسۡرًا
৫১. আয-যারিয়াত - ৪
আর শপথ কর্মবন্টনকারী মালাইকা/ফেরেশতার।
فَالۡمُقَسِّمٰتِ اَمۡرًا
৫১. আয-যারিয়াত - ৫
তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য।
اِنَّمَا تُوۡعَدُوۡنَ لَصَادِقٌ