بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৪৪. আদ-দুখান - ৪৭
(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে।
خُذُوۡهُ فَاعۡتِلُوۡهُ اِلٰی سَوَآءِ الۡجَحِیۡمِ
৪৪. আদ-দুখান - ৪৮
অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও।
ثُمَّ صُبُّوۡا فَوۡقَ رَاۡسِهٖ مِنۡ عَذَابِ الۡحَمِیۡمِ
৪৪. আদ-দুখান - ৪৯
এবং বলা হবেঃ আস্বাদন কর, তুমিতো ছিলে সম্মানিত, অভিজাত।
ذُقۡ ۚۙ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡکَرِیۡمُ
৪৪. আদ-দুখান - ৫০
এটাতো ওটাই, যে বিষয়ে তোমরা সন্দেহ করতে।
اِنَّ هٰذَا مَا کُنۡتُمۡ بِهٖ تَمۡتَرُوۡنَ
৪৪. আদ-দুখান - ৫১
মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে –
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ مَقَامٍ اَمِیۡنٍ
৪৪. আদ-দুখান - ৫২
উদ্যান ও ঝর্ণার মাঝে।
فِیۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ
৪৪. আদ-দুখান - ৫৩
তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমী বস্ত্র এবং তারা মুখোমুখী হয়ে বসবে।
یَّلۡبَسُوۡنَ مِنۡ سُنۡدُسٍ وَّ اِسۡتَبۡرَقٍ مُّتَقٰبِلِیۡنَ
৪৪. আদ-দুখান - ৫৪
এরূপই ঘটবে; তাদেরকে সঙ্গিনী দিব আয়তলোচনা হুর।
کَذٰلِکَ ۟ وَ زَوَّجۡنٰهُمۡ بِحُوۡرٍ عِیۡنٍ
৪৪. আদ-দুখান - ৫৫
সেখানে তারা প্রশান্তচিত্তে বিবিধ ফলমূল আনতে বলবে।
یَدۡعُوۡنَ فِیۡهَا بِکُلِّ فَاکِهَۃٍ اٰمِنِیۡنَ
৪৪. আদ-দুখান - ৫৬
প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবেনা। তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন –
لَا یَذُوۡقُوۡنَ فِیۡهَا الۡمَوۡتَ اِلَّا الۡمَوۡتَۃَ الۡاُوۡلٰی ۚ وَ وَقٰهُمۡ عَذَابَ الۡجَحِیۡمِ