بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৮. সোয়াদ - ৮১
অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।
اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ
৩৮. সোয়াদ - ৮২
সে বললঃ আপনার ক্ষমতার শপথ! আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব।
قَالَ فَبِعِزَّتِکَ لَاُغۡوِیَنَّهُمۡ اَجۡمَعِیۡنَ
৩৮. সোয়াদ - ৮৩
তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়।
اِلَّا عِبَادَکَ مِنۡهُمُ الۡمُخۡلَصِیۡنَ
৩৮. সোয়াদ - ৮৪
তিনি বললেনঃ তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি –
قَالَ فَالۡحَقُّ ۫ وَ الۡحَقَّ اَقُوۡلُ
৩৮. সোয়াদ - ৮৫
তোর দ্বারা ও তোর অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই।
لَاَمۡلَـَٔنَّ جَهَنَّمَ مِنۡکَ وَ مِمَّنۡ تَبِعَکَ مِنۡهُمۡ اَجۡمَعِیۡنَ
৩৮. সোয়াদ - ৮৬
বলঃ আমি এর জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাইনা এবং যারা মিথ্যা দাবী করে আমি তাদের অন্তর্ভুক্ত নই।
قُلۡ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ وَّ مَاۤ اَنَا مِنَ الۡمُتَکَلِّفِیۡنَ
৩৮. সোয়াদ - ৮৭
ইহাতো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র।
اِنۡ هُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ
৩৮. সোয়াদ - ৮৮
এর সংবাদ তোমরা অবশ্যই জানবে, কিছুকাল পরে।
وَ لَتَعۡلَمُنَّ نَبَاَهٗ بَعۡدَ حِیۡنٍ
৩৯. আয-যুমার - ১
এই কিতাব অবতীর্ণ পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে।
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰهِ الۡعَزِیۡزِ الۡحَکِیۡمِ
৩৯. আয-যুমার - ২
আমি তোমার নিকট এই কিতাব সত্যসহ অবতীর্ণ করেছি; সুতরাং আল্লাহর ইবাদাত কর তাঁর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে।
اِنَّاۤ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ فَاعۡبُدِ اللّٰهَ مُخۡلِصًا لَّهُ الدِّیۡنَ