بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৮. সোয়াদ - ৫১
সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দিবে।
مُتَّکِـِٕیۡنَ فِیۡهَا یَدۡعُوۡنَ فِیۡهَا بِفَاکِهَۃٍ کَثِیۡرَۃٍ وَّ شَرَابٍ
৩৮. সোয়াদ - ৫২
আর তাদের পাশে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীরা।
وَ عِنۡدَهُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ اَتۡرَابٌ
৩৮. সোয়াদ - ৫৩
এটাই হিসাব দিনে তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি।
هٰذَا مَا تُوۡعَدُوۡنَ لِیَوۡمِ الۡحِسَابِ
৩৮. সোয়াদ - ৫৪
এটাই আমার দেয়া রিয্ক যা নিঃশেষ হবেনা।
اِنَّ هٰذَا لَرِزۡقُنَا مَا لَهٗ مِنۡ نَّفَادٍ
৩৮. সোয়াদ - ৫৫
এটা এরূপই! আর সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম ঠিকানা –
هٰذَا ؕ وَ اِنَّ لِلطّٰغِیۡنَ لَشَرَّ مَاٰبٍ
৩৮. সোয়াদ - ৫৬
জাহান্নাম, সেখানে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট বিশ্রামস্থল।
جَهَنَّمَ ۚ یَصۡلَوۡنَهَا ۚ فَبِئۡسَ الۡمِهَادُ
৩৮. সোয়াদ - ৫৭
এটা সীমালংঘনকারীদের জন্য। সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।
هٰذَا ۙ فَلۡیَذُوۡقُوۡهُ حَمِیۡمٌ وَّ غَسَّاقٌ
৩৮. সোয়াদ - ৫৮
আরও আছে এ রূপ বিভিন্ন ধরণের শাস্তি।
وَّ اٰخَرُ مِنۡ شَکۡلِهٖۤ اَزۡوَاجٌ
৩৮. সোয়াদ - ৫৯
এইতো এক বাহিনী, তোমাদের সাথে প্রবেশ করেছে। তাদের জন্য নেই অভিনন্দন, তারাতো জাহান্নামে জ্বলবে।
هٰذَا فَوۡجٌ مُّقۡتَحِمٌ مَّعَکُمۡ ۚ لَا مَرۡحَبًۢا بِهِمۡ ؕ اِنَّهُمۡ صَالُوا النَّارِ
৩৮. সোয়াদ - ৬০
অনুসারীরা বলবেঃ বরং তোমরাও, তোমাদের জন্যও তো অভিনন্দন নেই। তোমরাইতো পূর্বে ওটা আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল!
قَالُوۡا بَلۡ اَنۡتُمۡ ۟ لَا مَرۡحَبًۢا بِکُمۡ ؕ اَنۡتُمۡ قَدَّمۡتُمُوۡهُ لَنَا ۚ فَبِئۡسَ الۡقَرَارُ