بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১৭৩
এবং আমার বাহিনীই হবে বিজয়ী।
وَ اِنَّ جُنۡدَنَا لَهُمُ الۡغٰلِبُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭৪
অতএব কিছু কালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتّٰی حِیۡنٍ
৩৭. আস-সাফফাত - ১৭৫
তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে।
وَّ اَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ یُبۡصِرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭৬
তারা কি তাহলে আমার শাস্তি ত্বরান্বিত করতে চায়?
اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭৭
তাদের আঙ্গিনায় যখন শাস্তি নেমে আসবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ الۡمُنۡذَرِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭৮
অতএব কিছুকালের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।
وَ تَوَلَّ عَنۡهُمۡ حَتّٰی حِیۡنٍ
৩৭. আস-সাফফাত - ১৭৯
তুমি তাদেরকে পর্যবেক্ষণ কর, শীঘ্রই তারা পরিণাম প্রত্যক্ষ করবে।
وَّ اَبۡصِرۡ فَسَوۡفَ یُبۡصِرُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৮০
তারা যা আরোপ করে তা হতে পবিত্র ও মহান তোমার রাব্ব, যিনি সকল ক্ষমতার অধিকারী।
سُبۡحٰنَ رَبِّکَ رَبِّ الۡعِزَّۃِ عَمَّا یَصِفُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৮১
শান্তি বর্ষিত হোক রাসূলগণের প্রতি।
وَ سَلٰمٌ عَلَی الۡمُرۡسَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৮২
প্রশংসা জগতসমূহের রাব্ব আল্লাহরই প্রাপ্য।
وَ الۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ