بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৩৭. আস-সাফফাত - ১৬৩
শুধু প্রজ্জ্বলিত আগুনে প্রবেশকারীকে ব্যতীত।
اِلَّا مَنۡ هُوَ صَالِ الۡجَحِیۡمِ
৩৭. আস-সাফফাত - ১৬৪
‘‘আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে,
وَ مَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعۡلُوۡمٌ
৩৭. আস-সাফফাত - ১৬৫
আমরাতো সারিবদ্ধভাবে দন্ডায়মান,
وَّ اِنَّا لَنَحۡنُ الصَّآفُّوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬৬
এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ঘোষণাকারী।
وَ اِنَّا لَنَحۡنُ الۡمُسَبِّحُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬৭
তারাইতো বলে এসেছে –
وَ اِنۡ کَانُوۡا لَیَقُوۡلُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬৮
‘‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকত –
لَوۡ اَنَّ عِنۡدَنَا ذِکۡرًا مِّنَ الۡاَوَّلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৬৯
তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম’’।
لَکُنَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭০
কিন্তু তারা কুরআন প্রত্যাখ্যান করল এবং শীঘ্রই তারা জানতে পারবে।
فَکَفَرُوۡا بِهٖ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭১
আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে,
وَ لَقَدۡ سَبَقَتۡ کَلِمَتُنَا لِعِبَادِنَا الۡمُرۡسَلِیۡنَ
৩৭. আস-সাফফাত - ১৭২
অবশ্যই তারা জয়ী হবে।
اِنَّهُمۡ لَهُمُ الۡمَنۡصُوۡرُوۡنَ